স্কলার্স স্কুল এন্ড কলেজ-এর লোগোস্কলার্স স্কুল এন্ড কলেজScholars' School and Collegeস্থাপিত: ২০১৮ · নয়নপুর বাংলাবাজার, রামগঞ্জ, লক্ষ্মীপুর
নোটিশ
হোম / প্রশাসন

প্রশাসন

MESSAGE

বাণী

মোঃ খায়রুল ইসলাম
সভাপতি
আসসালামু আলাইকুম। প্রতিটি সন্তান অমিত সম্ভাবনা নিয়ে বেড়ে ওঠে। সেই সম্ভাবনাকে বিকশিত করতে প্রয়োজন সঠিক শিক্ষা, আন্তরিক দিকনির্দেশনা এবং এমন একটি পরিবেশ, যেখানে সে প্রশ্ন করতে, স্বপ্ন দেখতে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে শেখে। স্কলার্স স্কুল অ্যান্ড কলেজকে আমরা সেই আস্থা ও বিকাশের প্রাঙ্গণ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধ অর্জন করুক। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের যোগ্যতাকে চিনতে পারে, শেখার আনন্দ খুঁজে পায় এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হয়—এটাই আমাদের শিক্ষাভাবনার কেন্দ্রবিন্দু। প্রিয় অভিভাবকবৃন্দ, সন্তানের শিক্ষার জন্য প্রতিষ্ঠান নির্বাচন আপনাদের গভীর ভালোবাসা ও ভবিষ্যতের প্রত্যাশার সঙ্গে জড়িত। আপনাদের সেই আস্থার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, শিক্ষক ও অভিভাবকের নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষার্থীর প্রতি যত্নশীল মনোযোগই তার সুন্দর ভবিষ্যতের ভিত গড়ে দেয়। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও প্রিয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা গড়ে ওঠে। প্রতিটি শিক্ষার্থীর আত্মমর্যাদা রক্ষা করুন, তার সামর্থ্য ও সীমাবদ্ধতা বুঝে পাশে দাঁড়ান এবং নিজের আচরণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের কথা ও কাজে যেন প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা, প্রতিটি অভিভাবক সম্মান এবং সকলেই সহযোগিতা খুঁজে পান। মনে রাখবেন, একটি শিশুর প্রতি আজকের যত্ন তার আগামী দিনের আত্মবিশ্বাসের ভিত্তি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কৌতূহল, স্বপ্ন ও সৃজনশীলতাই আমাদের পথচলার প্রেরণা। যারা এই শিক্ষাঙ্গনে নতুন করে যুক্ত হবে, তাদের জন্য রইল আন্তরিক স্বাগত। তোমাদের শেখা, নিজেকে আবিষ্কার করা এবং সুন্দর মানুষ হয়ে ওঠার পথে আমরা সহযোগী হতে চাই। মহান আল্লাহ আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে সফল করুন। মোঃ খায়রুল ইসলাম সভাপতি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ
মাহমুদ মিলন
প্রধান শিক্ষক
শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়; বরং এটি একজন শিক্ষার্থীর মনন, নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ বিকাশের অন্যতম প্রধান ভিত্তি। স্কলার্স স্কুল এন্ড কলেজের লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা, আর যথাযথ শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে সেই সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং তাদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় স্কলার্স স্কুল এন্ড কলেজ একটি আদর্শ ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; বরং জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ মানুষ গড়ে তোলা। শুভেচ্ছান্তে, প্রধান শিক্ষক স্কলার্স স্কুল এন্ড কলেজ নয়নপুর বাংলাবাজার, রামগঞ্জ, লক্ষ্মীপুর
ADMINISTRATION

প্রশাসন

জনাব খায়রুল ইসলাম রিপন
সভাপতি
জনাব রফিক উল্যাহ
প্রতিষ্ঠাতা ও পরিচালক
জনাব মাহমুদ মিলন
প্রধান শিক্ষক

পরিচালনা পর্ষদ দেখুন শিক্ষক-কর্মচারী

×